• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

কালিগঞ্জে জাতীয় ঈমাম সমিতির কমিটি গঠন সম্পন্ন গফুর সভাপতি, মুকুল সম্পাদক

Reporter Name / ১২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে বাংলাদেশ জাতীয় ঈমাম সমিতির উপজেলা শাখার কমিটি গঠন সম্পন্ন। সভাপতি হাফেজ মাওলানা আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মাওলনা গোলাম কিবরিয়া। বুধবার (১০ সেপ্টেম্বর-২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এক সাধারণ সভার মাধ্যমে সকলের কন্ঠভোটে এ নির্বাচন সম্পন্ন হয়। সাতক্ষীরা জেলা জাতীয় ঈমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুর রশিদ ও জেলা সেক্রেটারী আলহাজ্ব মাওঃ জাহাঙ্গীর আলমের যৌথ স্বাক্ষরিত কমিটিতে সহ সভাপতি মাওঃ শেখ শফিউল্লাহ ও মাওলানা আশরাফুল ইসলাম আজিজী, সহ সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ শফিকুল ইসলাম, সা্ংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, সহ সা্ংগঠনিক সম্পাদক মুফতি আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক হাফেজ গোলাম মোস্তফা, তালীম তারবিয়াত সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলনা হেলাল বিন মনসুর, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলা শাকির আহমেদ, শিক্ষা সাহিত্য গবেষনা ও সংস্কৃতি সম্পাদক মাওলনা মহিউদ্দীন, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা আকরাম হোসাইনসহ মোট ২৫ সদস্যের কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে মোট ৬০জন ঈমাম এর সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্যে কমিটি গঠিত হয়েছে। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন ইসলামী ফাউন্ডেশনের অফিস সহকারী শেখ মোঃ নুরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd