• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]

যশোর বাঘারপাড়ায় সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী পিতা-পুত্র কারাগারে

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

আহবান নিউজ :
যশোরের বাঘারপাড়ার রায়পুর গ্রামের যুবক সাহাবীর হত্যা মামলায় আত্মসমর্পণকারী দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন কৃষ্ণনগর গ্রামের আবু হাসান মণ্ডল ও তার ছেলে নাজমুস সাকিব। মামলার অভিযোগে, ধান বিক্রিকে কেন্দ্র করে গত ২৫ মে সংঘর্ষে আবু হানিফ ও তার ছেলে সাহাবীর ছুরিকাঘাতে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ২২ জুন সাহাবীর মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপ নেয়।
পলাতক থাকা পিতা-পুত্র বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd