
আহবান নিউজ :
যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের প্রধান সড়কের পাশে অজ্ঞাত এক নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার ওই নারীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আক্তার হোসেন তাকে উদ্ধার করেন। পরে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
বর্তমানে ওই নারী হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ড-৯ এ চিকিৎসাধীন রয়েছেন। তার পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।