• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা : দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য সতর্কতা সংকেত জারি

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

আহবান ডেস্ক:

আবহাওয়া অধিদপ্তর আজ বেলা ১১ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার জন্য কালবৈশাখী ঝড়ের বিশেষ সতর্কবার্তা জারি করেছে।

অধিদপ্তর এ সংক্রান্ত এক বিশেষ বুলেটিনে বলেছে, ‘আজ বেলা ১১ টা থেকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিদ্যুৎ চমকানোসহ পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিমি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত পৃথক আরেকটি বিশেষ বুলেটিনে বলা হয়েছে, আজ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য ২ নং সতর্ক সংকেত জারি করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে যে, ‘আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত (পুন:) ০২ নম্বর নৌ হুশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।’

এতে আরও বলা হয়েছে, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চল সমূহের উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

 

 

 

 

 

সুূত্র  : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd