• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সীমান্তে বিজিবির অভিযানে গাঁজাসহ ২ লাখ ৪৬ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ শিক্ষক ছাড়াই সহপাঠীদের সঙ্গে চর্চায় শিখবে ইংরেজি যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষা চার বিষয় অনুপস্থিত ২৫২৩জন যশোরে সাবেক স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ যশোরে সাবেক ইউপি চেয়ারম্যানকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহতের অভিযোগ যশোর চৌগাছায় ৫১ পিস ইয়াবাসহ আটক ১ যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭ যশোরে পৃথক ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আহত ৯, থানায় অভিযোগ যশোরে ট্রপিক্যাল মেডিকেল স্টোরে অভিযান, প্যাথিডিনসহ দোকান মালিক আটক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন বিরোধী দলগুলোকে নিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি মমতার

Reporter Name / ১২৫ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শেষে রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। বিজেপি নেতা অমিত শাহ দাবি করেছেন, তিনি ১৫২টির মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জয়লাভ করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, বাংলা জয়ের পর তাঁর পরবর্তী লক্ষ্য হবে; বিরোধী দলগুলোকে নিয়ে দিল্লি দখল করে বিজেপিকে উৎখাত করা। খবর এনডিটিভির

আজ শুক্রবার এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রথম দফার উচ্চ ভোটার উপস্থিতিকে (৯২.০৩ শতাংশ) স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, প্রথম দফায় ভোট হওয়া ১৫২টি আসনের মধ্যে বিজেপি ১১০টিরও বেশি আসনে জয় পাবে। শাহ বলেন, ‘বাংলার মানুষ ভয় থেকে আস্থার দিকে যাত্রা শুরু করেছে। স্বাধীনতা-উত্তরকালে বাংলায় এটাই প্রথম নির্বাচন, যেখানে কোনো প্রাণহানি ঘটেনি।’

এদিকে কলকাতার চৌরঙ্গী এলাকায় গতকাল বৃহস্পতিবার এক নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে আক্রমণ করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বাংলায় তৃণমূলকে হারানো অসম্ভব। মমতা বলেন, ‘আগে বাংলায় জিতব, তার পর সব বিরোধী দলকে একজোট করে দিল্লি দখল করব। আমি নিজে কোনো পদ চাই না। আমি চাই, দিল্লি থেকে বিজেপির বিনাশ।’

তিনি অভিযোগ করেন, বিজেপি নজরদারি এবং কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধী দমনে নেমেছে। তৃণমূল নেত্রী জানান, তিনি সব কিছুর হিসাব রাখছেন এবং অন্যায়ের বিরুদ্ধে তাঁর লড়াই চলবেই।

এদিকে, মমতার এই দিল্লি যাওয়ার মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল অমিত শাহ হেসে বলেন, ‘বাংলাতেই ওনার আর কিছু অবশিষ্ট নেই। তিনি কীভাবে দিল্লিতে আসবেন? আমি আর কী-ই বা বলতে পারি।’

আগামী বুধবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে কলকাতার আসনসহ বাকি আসনগুলোয় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd