• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা  যশোরের ঝিকরগাছায় জমি-জমা নিয়ে বিরোধ কুপিয়ে ও পিটিয়ে হত্যা আটক এক সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে:  যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত একই পরিবারের চারজনের দাফন সম্পন্ন যশোরে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে জামায়াতের আলোচনা সভা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, পুরস্কৃত ৫১ সদস্য যবিপ্রবিতে কনিষ্ঠ শিক্ষকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত ৯ বছর আগে বিএনপি নেতা নিহতের ঘটনায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ গ্রেপ্তার

দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন চ্যালেঞ্জিং হবে : পানিসম্পদ মন্ত্রী

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

আহবান ডেস্ক:

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সত্যিকারের জনপ্রতিনিধি যেন নির্বাচিত হয়ে আসেন, সেজন্য এখন থেকে সজাগ থাকতে হবে।

তিনি বলেন, যিনি নির্বাচন করতে চান, তিনি যেন জনবান্ধব ও ভালো মানুষ হন। সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকতে হবে।

আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত বার্ষিকক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এদেশে নির্বাচিত প্রতিনিধি না থাকার কারণে গত ১৭ বছর তৃণমূল পর্যায়ে বিভিন্ন সমস্যা হয়েছে।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে দুই-তিনজন করে প্রার্থী হলে  নির্বাচিত হতে পারবেন না। এটি দলের জন্য ভালো হবে না। বিষয়টি এখন থেকে মাথায় রাখতে হবে।

তিনি আরও বলেন, যেকোনো সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হবে। জনপ্রতিনিধি যদি ভালো হয়,  সমাজব্যবস্থাও ভালো হবে। ওই প্রতিনিধি যদি ভালো না হয়ে নিজের জন্য হয়, আমরা জনগণ বিপদে পড়ে যাব। এজন্য সবাইকে স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এখন থেকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সভাপতি গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, পানিসম্পদ মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ উল্যাহ প্রমুখ।

শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd