• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে ৪টি স্বর্ণের বারসহ যুবক আটক 

Reporter Name / ৩৭৯ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

যশোরে ৪টি স্বর্ণের বারসহ অমিত বিশ্বাস (৩১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আজ  সকাল ১১টায় সদর উপজেলার রাজারহাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক অমিত বিশ্বাস ফরিদপুরের বোয়ালমারী উপজেলার জাগির দেওলী গ্রামের রঞ্জন বিশ্বাসের ছেলে।

যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আজ সকালে বিজিবির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেয়। এসময় তারা ঢাকা থেকে সাতক্ষীরাগামী একটি বাসের গতিরোধ করে অমিত বিশ্বাসকে আটক করে। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন  ৪৬৬.৪৬ গ্রাম। যার বাজার মূল্য ৭০ লাখ ৩০ হাজার ১৮টাকা।

তিনি আরো জানান, অমিত বিশ্বাস ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় নিয়ে যাচ্ছিলো। আটককৃত আসামিকে মামলা দিয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd