• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Reporter Name / ১৪৬ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

আহবান নিউজ২৪ :
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৫ মার্চ) দুপুরে যশোর জেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দুপুর ১২টা থেকে ১২টা ৩৫ মিনিট পর্যন্ত সংগঠনের জেলা সম্পাদক তসলিম-উর-রহমানের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন নেতাকর্মী এ বিক্ষোভে অংশ নেন। পরে তারা প্রধানমন্ত্রী বরাবর যশোর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১৩তম জাতীয় সংসদের সূচনাতেই মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুদ্ধাপরাধীদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যা তারা নিন্দনীয় বলে মনে করেন। তারা এ শোক প্রস্তাব বাতিলের দাবি জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা অবৈধ বাণিজ্য চুক্তি বাতিলের দাবিও জানান বক্তারা।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে তাদের দাবিসমূহ উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd