• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইফতার মাহফিল জুলাই সনদ বাস্তবায়ন না করলে অঙ্গীকার  ভঙ্গকারী হবেন: ডা. মোসলেহ উদ্দিন ফরিদ 

Reporter Name / ১৪৮ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ২৪ :
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেছেন, কোনো অঙ্গীকার করে সেটি রক্ষা করতে না পারলে মুমিন হতে পারবেন না। কিছু মানুষ জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন। কিন্তু সেই অঙ্গীকার তারা রাখবেন বলে মনে হচ্ছে না। শনিবার যশোর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, তারা বলছেন সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন। এক্ষেত্রে তাদের মনে রাখতে হবে- জুলাই আন্দোলন না হলে নির্বাচন ও সরকার গঠন হতো না। আজকে আমরা কেউ এমপি হয়ে সংসদে যেতে পারতাম না। তিনি বলেন, গণভোটে ‘হঁ্যা’ জয়যুক্ত হয়েছে। এটা না মানলে অঙ্গীকার ভঙ্গকারী হবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির জেলা শাখার প্রধান সমন্বয়কারী মো. নুরুজ্জামান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জামায়াতের জেলা সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, জামায়াতের জেলা শাখার নায়েবে আমির রেজাউল করিম, এনসিপির জেলা শাখার জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান আজাদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি নূর মোহাম্মদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd