• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরের ৬ আসনে ব্যালট পৌঁছেছে,শতভাগ ভোটকেন্দ্র সিসিটিভির আওতায়

Reporter Name / ১৭৭ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে ভোটগ্রহণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জেলার ৬টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় ব্যালট পেপার জেলা ট্রেজারিতে পৌঁছেছে। আসনভিত্তিক বাছাই শেষে আজ থেকেই সেগুলো সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান জানান, জেলার ৮৪৭টি ভোটকেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে যা দেশে এই প্রথম শতভাগ ভোটকেন্দ্র নজরদারির আওতায় এসেছে। ঝুঁকিপূর্ণ ও মাঝারি ঝুঁকির কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ভোটকেন্দ্রে স্বশস্ত্র পুলিশ, আনসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি বডি ক্যামেরা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।
রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। ভোটকেন্দ্র বা বাইরে যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়।
সভায় সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd