• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে ঝুমঝুমপুরে ধানের শীষের গণসংযোগ

Reporter Name / ১৬৩ Time View
Update : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 30;

আহবান নিউজ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষে যশোর ১২ ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়েছে। শনিবার সকালে লিটন ট্রাভেলসের চেয়ারম্যান আনিসুর রহমান লিটনের নেতৃত্বে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগটি ঝুমঝুমপুর এলাকা থেকে শুরু হয়ে উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিণপাড়া,ঝুমঝুমপুর বাজার,বটতলা, বিসিক এলাকা,ঝুমঝুমপুর ক্লাব মোড়, সুলতানপুর,শেখহাটি ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
গণসংযোগে অংশগ্রহণ করেন পরিবহন সৈনিক নেতা কাজী কামরুল ইসলামসহ মিন্টু, আলী,চিনা, রবিন,বাবুল, লুৎফর রহমান, রাজু, বাবু,আহমেদ, কামাল হোসেন, বিজু, শাহীন, বিপ্লব ও অন্যান্য পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন নেতা শাহাবুদ্দিন বুলেট,বিএনপির ঝুমঝুমপুর ওয়ার্ড কমিটির সভাপতি জালাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন।
এছাড়াও মসজিদ বাজার এলাকার সভাপতি আনিসুর রহমান মামুন, সাধারণ সম্পাদক বজলুর রহমান, আব্দুল মালেক, মহিউদ্দিন মহি,আনসার আলি,ফজলুর রহমান,শফিক, বাবুল,মিরাজ হোসেন ,সাহারাজ ও শফিয়ার রহমানসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে আনিসুর রহমান লিটন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই। অনিন্দ্য ইসলাম অমিত একজন যোগ্য ও জনপ্রিয় নেতা। আমরা আশা করি, সাধারণ মানুষ তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।”
গণসংযোগ চলাকালে নেতা-কর্মীরা ভোটারদের হাতে লিফলেট বিতরণ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চালান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd