• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর -৩ আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের হৈবতপুরে নির্বাচনী প্রচারণা / মানিকদিহী গ্রামে পথসভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৩ Time View
Update : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর -৩ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন বহুল প্রতীক্ষার এবং সাধনার ভোট নতুন কেউ চুরি ছিনতাই ডাকাতি করতে পারবে না। অতীতে আমাদের ভোট চুরি, ছিনতাই, ডাকাতি হয়েছে। যে কারণে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় আমরা ভোট দিতে পারি নি। আগামী ১২ ফেব্রুয়ারি দীর্ঘ দেড় যুগের অপেক্ষা এবং সাধনার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষার কাঙ্ক্ষিত ভোট নতুন করে কেউ যেন চুরি ছিনতাই ডাকাতি করতে না পারে তার জন্য আমরা ভোট কেন্দ্র পাহারা দেব। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ফলাফল বুঝে নেব।

শুক্রবার সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের নির্বাচনী প্রচারণার শুরুতে মানিকদিহী গ্রামে পথসভায় তিনি এ কথা বলেন। এ সময় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন , ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে আপনাদের ভোট ( জনগণ) ছাড়াই জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছিল। সেই কথিত জনপ্রতিনিধিরা আপনাদের এলাকার কোন উন্নয়ন করেনি। আমার পিতা তরিকুল ইসলামকে আপনারা যতবারই ভোট দিয়ে আপনাদের জন্য কাজ করার সুযোগ দিয়েছেন। ততবারই তিনি আপনাদের এলাকার রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। আগামী দিনে আপনারা আমাকে সুযোগ দিলে নতুন করে আপনার এলাকার উন্নয়ন করবো। আপনাদের কৃষি প্রধান এলাকার জন্য একটি হিমাগার নির্মাণ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd