• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

আগামীকাল যশোর আসছেন তারেক রহমান 

Reporter Name / ১৫৮ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

আগামীকাল ২ ফেব্রুয়ারি সোমবার যশোরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রথম বারের মতো যশোরে যাচ্ছেন তিনি। তিনি এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। দলের চেয়ারম্যানের এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোরাঞ্চলের বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও উৎসাহ উদ্দীপনার পাশাপাশি উৎসব আমেজ বিরাজ করছে। জোরেসরে চলচ্ছে প্রস্তুতি।
জেলা বিএনপি নেতৃবৃন্দ জানিয়েছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টার যোগে দুপুর পৌনে ২টায় যশোর পৌঁছাবেন। পরে যশোর উপশহর উদ্যানে তিনি বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় ভাষণ দিবেন। সভায় সভাপতিত্ব করবেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
দলীয় প্রধানের আগমন উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। জোরেসরে চলচ্ছে প্রস্তুতি। আজ রাতের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হবে।
এদিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জানান, সোমবারের জনসভায় ৭জেলার প্রার্থীদের জনতার সাথে পরিচয় করিয়ে দেবেন দলীয় চেয়ারম্যান তারেক রহমান। এ সমাবেশকে ঘিরে প্রচারণা চালানোর সুযোগ হয়নি। যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ সমাবেশে যোগ দেবেন। বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। মানুষের ভোগান্তি কমাতে সমাবেশস্থল শহরের বাইরে উপশহর উদ্যানে করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd