• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

ধানের শীষের গণজোয়ারে ভাসছে যশোর-৩, উপশহরে গণসংযোগে অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের ধানের শীষের গণজোয়ার সর্বত্র ছড়িয়ে পড়েছে।
শহরের অলিগলি থেকে শুরু করে গ্রাম-পাড়া মহল্লা সবখানেই ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে উঠেছে এলাকা। আবাল-বৃদ্ধ-বণিতা নির্বিশেষে সর্বস্তরের মানুষ এই গণজোয়ারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। উচ্ছ্বসিত ভোটাররা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে শুক্রবার অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলার উপশহর ইউনিয়নে গণসংযোগ করেন। সকাল ৯টায় শেখহাটি জামরুলতলা মোড় থেকে শুরু হওয়া এ গণসংযোগ অল্প সময়ের মধ্যেই বিশাল গণমিছিলে রূপ নেয়। উপশহর ইউনিয়নের বিভিন্ন সেক্টর ও ব্লকের বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগ দেন।
তার আগমনের সংবাদ পেয়ে নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধরা বাড়ি থেকে বেরিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন এবং ফুল ছিটিয়ে ভালোবাসায় সিক্ত করেন। সময়ের সঙ্গে সঙ্গে মিছিলে মানুষের ঢল নামে এবং এর পরিধি কয়েক গুণ বৃদ্ধি পায়। পুরো উপশহর ইউনিয়ন যেন ধানের শীষের মিছিলে পরিণত হয়। গণমিছিল চলাকালে অনিন্দ্য ইসলাম অমিত ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষ পুরো সময় তার সঙ্গে পায়ে হেঁটে মিছিলে অংশ নেন।
সমগ্র উপশহর ইউনিয়ন পায়ে হেঁটে অতিক্রম করে বিরামপুর গাবতলায় এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “আমি সকলকে সঙ্গে নিয়ে উপশহর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করবো। উপশহরের শান্তি ও সামাজিক নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। কেউ যদি জনগণের প্রতিপক্ষ হওয়ার চেষ্টা করে, আমরা তাকে প্রতিহত করবো—সে আমার দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা হলেও ছাড় দেওয়া হবে না।”
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য মিজানুর রহমান খান,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন,সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মনোয়ারা মোস্তফাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd