• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে যশোর-৩ আসনের দুই প্রার্থীকে জরিমানা

Reporter Name / ১৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যশোর-৩ (সদর) আসনের ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের দুই প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে যশোর শহরের পুরাতন কসবা চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আদালত সূত্রে জানা যায়,এম এম কলেজের পুরনো হোস্টেলের দেয়ালে ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটানোর দায়ে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে চলন্ত দুটি ইজিবাইকের পেছনে পোস্টার সাঁটানোর দায়ে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল কাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রার্থীদের নির্বাচনী এজেন্টরা ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করেন।অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড শামীম হোসাইন। এ সময় যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd