• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর সীমান্তে বিজিবির অভিযান: মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর টহলদল পাঁচপীরতলা, ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অংশ নেয়। এ সময় বিদেশী মদ, ফেন্সিডিল, গাঁজা ও থ্রি-পিচ জব্দ করা হয়। আটককৃত মাদক ও মালামালের বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালান দমনে বিশেষ পরিকল্পনা অনুযায়ী বিজিবি সীমান্ত এলাকায় গোপনীয় গোয়েন্দা তৎপরতা ও অভিযানের কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিজিবি’র নিয়মিত অভিযানে মাদক ও চোরাচালানী মালামাল আটক সম্ভব হচ্ছে।
তিনি আরো জানান, সীমান্তে মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd