• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর শার্শায় ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিশাল জনসভা

Reporter Name / ১৫২ Time View
Update : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৫ যশোর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সোমবার বিকেলে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি অলিয়ার রহমানের সভাপতিত্বে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান লিটন বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের কোনো বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণই বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভার সঞ্চালনা করেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা।
এসময় আরও বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সালাউদ্দিন আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd