• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর-৩ আসনে জাগপার প্রার্থী নিজামদ্দিন অমিতের নির্বাচনী প্রচার শুরু

Reporter Name / ২৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে যশোর-৩ (সদর) সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত নির্বাচনী প্রচার শুরু করেছেন।
বৃহস্পতিবার (আজ) বিকাল সাড়ে ৪টায় যশোর শহরের বড়বাজার এলাকায় হ্যান্ড বিল বিতরণের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা কার্যক্রমের সূচনা করেন। জাগপার মনোনীত প্রার্থী মোঃ নিজামদ্দিন অমিত“চশমা” প্রতীকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জাগপা যশোর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান,জেলা শাখার নেতা সিরাজুল ইসলাম, সুশান্ত সরকার, সৌরভ বিশ্বাস, আমিনুর ইসলাম, রিয়াজ হোসেন, রাজু মোল্লা, হাসসান চৌধুরী, শেখ সিফাত হোসেন, শেখ রিফাত হোসেন, মীর হারুন আর রশিদ ও মোহাম্মদ বাবুসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
প্রচার পত্র বিতরণকালে নেতাকর্মীরা নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে “চশমা” প্রতীকে ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd