• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী জহুরুল ইসলামের মনোনয়নপত্র প্রত্যাহার

Reporter Name / ১৭৫ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ ,

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ জহুরুল ইসলাম। আজ মঙ্গলবার সোয়া নয়টার দিকে প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ চৌগাছা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মোঃ জহুরুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন ধরে তৃণমূলের রাজনীতির সাথে জড়িত। রাজনৈতিক কারণে আমি হামলা মামলার শিকার হয়েছি। আমি দলের কাছে মনোনয়ন ছিলাম। দলের স্বার্থে সাবিরা সুলতানাকে মনোনয়ন দিয়েছে। দলীয় এ সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নেই। নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ালেও আমি ও আমার সমর্থকরা দলের মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার পক্ষে মাঠে থাকবো‌ এবং এলাকার সাধারণ মানুষের সেবায় আগের মতোই নিয়োজিত থাকবো।
তিনি আরো বলেন, আমি নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের আবেদন জমা দেই। এবং তিনি সিল স্বাক্ষর করেন। কিন্তু পরক্ষণেই উপজেলা রিটার্নিং অফিসার সেটা কেটে দেন। তিনি জানান নির্বাচন আইন অনুযায়ী এটা নিতে পারেন না। আমি জেলা রিটার্নিং অফিসারকে অবহিত করলেও সেটা গ্রহণ করা হয়নি। আমি কোনভাবেই প্রার্থী হতে ইচ্ছুক না। ব্যালট পেপার যাতে আমার নাম ও প্রতীক না আসে সেটা নিশ্চিত করতে প্রয়োজনে আমি উচ্চ আদালতের স্মরণাপন্ন হবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd