• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

যশোরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে ও গণপিটুনিতে দুজন নিহত

Reporter Name / ১৬৮ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

 

শহিদ জয়, যশোর  :
যশোরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন ধারালো অস্ত্রের আঘাতে এবং অপরজন সংঘবদ্ধ মারপিটে মারা গেছেন। মঙ্গলবার বিকেলে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল আলিম পলাশ (৩৫)।
পুলিশ জানায়,পলাশ সংঘবদ্ধ মারপিটে নিহত হন এবং রফিকুল ইসলাম ধারালো অস্ত্রের আঘাতে মারা যান। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে চৌগাছা উপজেলার সলুয়া কলেজের সামনে রফিকুল ইসলামকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন পলাশ।
রফিকুলের ওপর হামলার ঘটনায় স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ফেলেন। পরে বিক্ষুব্ধ জনতার বেধড়ক মারধরে পলাশ গুরুতর আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একটি মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলিম পলাশকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, গুরুতর আহত রফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd