• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক স্ত্রী-সন্তান থাকার পরও অবিবাহিত দেখিয়ে ফায়ার সার্ভিসে চাকরি, যশোরের রুবেলকে নিয়ে বিতর্ক যশোরে পুলিশের পুরস্কার ঘোষিত মাদক ব্যবসায়ী শফি মেম্বার আটক যশোর টিটিসিতে ২৭৫ জনকে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ নড়াইলে নুর আরাফাত হত্যা মামলার পলাতক আসামি যশোরে গ্রেপ্তার যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় থানায় মামলা যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সঙ্গে যসাকস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যশোর কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ডব্লু, সম্পাদক বুলবুল যশোরে কমরেড দিপু, মহিউদ্দিন, হায়দার ও ঝর্ণার স্মরণসভা যশোরে সাবেক পৌর ছাত্রলীগ নেতা শাকিব আহম্মেদ গ্রেফতার

যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর স্লোগান,মিছিল মিটিং আর দোষারোপের নয় আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে : তারেক রহমান 

Reporter Name / ১৯৩ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আহবান নিউজ :
বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন, দেশ গড়তে সংস্কারের পাশাপাশি মানুষের জন্য কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। এজন্য আগামীর রাজনীতি হবে মানুষের কল্যাণে।
অ্যালবেনিজম রোগে আক্রান্ত অতি ফর্সা রঙের কারণে অধিকার বঞ্চিত যশোরের সেই শিশু আফিয়াকে প্রতিশ্রুত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভার্চুয়ালি তিনি এ অনুষ্ঠানে অংশ নেন।
সোমবার দুপুর ২টায় যশোর সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তারেক রহমান আরো বলেন, ফ্যামিলি, কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীন মানুষকে শক্তিশালী করা হবে। আগামীতে ফের খাল কাটা কর্মসূচি চালু হবে, পানির কষ্ট দূর করা হবে।
তিনি বলেন, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে সেজন্য তৃণমূলে এক লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
তারেক রহমান বলেন, বিএনপি জনগনের রায় নিয়ে সরকার গঠন করতে পারলে, দেশকে এগিয়ে নিতে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হিসেবে গড়ে তুলতে কাজ করবে। পাশাপাশি একেবারে অবহেলিত মসজিদের ইমাম খতিব সহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে নতুন ঘর পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির চেয়ারপার্সনসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একইভাবে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, অতি ফর্সা রঙ নিয়ে জন্মগ্রহণের কারণে যশোরের সদর উপজেলার বাজুয়াডাঙ্গা গ্রামের আফিয়াকে পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায় তার পিতা মোজাফফর মোল্লা। একই সাথে তার মাকে তালাক প্রদান করে। যে সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এবং তারেক রহমান লন্ডনে থাকাকালে এ সংবাদ দেখে আফিয়ার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd