• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

জাতীয় কাবাডি প্রতিযোগিতা পুরুষ ফাইনালে খুলনা–সাতক্ষীরা, নারী ফাইনালে নড়াইল–ঝিনাইদহ

Reporter Name / ৩৩৭ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

যশোর: জাতীয় কাবাডি প্রতিযোগিতার রূপসা জোনের (খুলনা বিভাগ) সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে স্বাগতিক যশোরের নারী ও পুরুষ দল। বুধবার যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত খেলায় নারী দল হারে ঝিনাইদহের কাছে এবং পুরুষ দল হারে খুলনার কাছে।
পুরুষ বিভাগের প্রথম সেমিফাইনালে সাতক্ষীরা ৪৩-২৫ পয়েন্টে হারায় নড়াইলকে। ম্যাচের প্রথমার্ধে ২৫-১১ এগিয়ে ছিল সাতক্ষীরা। দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াই করলেও নড়াইল ফিরে আসতে পারেনি।
অপর সেমিফাইনালে স্বাগতিক যশোরকে ৩৩-২৯ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। যদিও প্রথমার্ধে ১৭-১০ পয়েন্টে এগিয়ে ছিল যশোর, কিন্তু দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় নিশ্চিত করে খুলনা।
নারী বিভাগে নড়াইল ৮৪-৭ পয়েন্টে কুষ্টিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয়। অপর সেমিফাইনালে ঝিনাইদহ ৬২-১৫ পয়েন্টে পরাজিত করে স্বাগতিক যশোরকে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হবে নড়াইল ও ঝিনাইদহ। এক ঘণ্টা পর পুরুষ বিভাগের ফাইনালে খেলবে খুলনা ও সাতক্ষীরা।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় তারুণ্যের উৎসব উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতার পর্দা নামবে আজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd