• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন হত্যা রহস্য উদঘাটন: শাহাদত গ্রেপ্তার যশোর পিবিআই’র হাতে  যশোর অফিস 

Reporter Name / ১৯৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

নড়াইলের লোহাগড়ায় ভ্যানচালক কিশোর সুমন মোল্লা (১৫) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোরের সদস্যরা। একইসঙ্গে মামলার প্রধান আসামি শাহাদত হোসেন (১৯)কে গ্রেপ্তার করেছে সংস্থাটি।
পিবিআই যশোর পুলিশ সুপার রেশমা শারমিন জানান,লোহাগড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সামেলা বেগমের ছেলে ভ্যানচালক সুমন মোল্লা গত ২১ আগস্ট সকাল ১০টার দিকে ভাড়া খাটার জন্য বাড়ি থেকে বের হয়। দুপুরে খাবারের কথা জানালেও রাতে আর ফেরেনি। পরদিন তার ভ্যান গোপালগঞ্জের কাশিয়ানী থানার গোপালপুর বাজারে পড়ে থাকতে দেখা যায়। তবে সুমনের কোনো খোঁজ মেলেনি। পরে ২২ আগস্ট তার মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে ২৪ আগস্ট বিকেলে লোহাগড়ার কামঠানা এলাকার ওয়াফদা খাল থেকে সুমনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তভার নেয় যশোর পিবিআই।
পিবিআইয়ের তথ্যপ্রযুক্তি নির্ভর তদন্তে এক পর্যায়ে ২৭ আগস্ট ভোররাতে লোহাগড়ার রঘুনাথপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে শাহাদত হোসেনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।
যশোর পিবিআই জানায়, টাকার প্রয়োজন হওয়ায় শাহাদত ভ্যান ছিনতাইয়ের পরিকল্পনা করে। ঘটনার দিন সে সুমনকে হত্যা করে ভ্যান নিয়ে পালায়। তবে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ায় ভ্যানটি গোপালপুর বাজারে ফেলে রেখে পালিয়ে যায়।
আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পিবিআই যশোর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd