• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

Reporter Name / ২৩২ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসন,যশোর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে ‘মাদকবিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত যশোর জিমনেসিয়াম (ইনডোর)-এ এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১৬টি দল অংশগ্রহণ করে, প্রতিটি দলে ছিলেন দুইজন করে খেলোয়াড়।
টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক পারভীন আখতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
ফাইনাল খেলায় অন্তু ও রাফি চ্যাম্পিয়ন এবং সামি ও জাহিদ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন। টুর্নামেন্টের ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন অন্তু। চ্যাম্পিয়ন দলকে ১২ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৮ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি প্রদান করা হয়।
খেলা শেষে উপপরিচালক পারভীন আখতার মাদকের কুফল ও প্রতিকার বিষয়ে বক্তব্য রাখেন। পরে খেলোয়াড় ও উপস্থিত দর্শকদের নিয়ে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয় এবং বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের চারজন নারী খেলোয়াড় মাধুর্য, মুগ্ধ, ঐশি ও কুয়াশাও অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd