• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম

যশোরে নজরুলের ৪৯তম মহাপ্রয়াণ দিবস পালিত

Reporter Name / ১৫৫ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নজরুল চেতনা সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘অগ্নিবীণা’। বুধবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আব্দুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন সদস্য সচিব গীতিকার কাসেদুজ্জামান সেলিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান এবং প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক সমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, কবি ও গবেষক ড. শাহনাজ পারভীন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম।
সাংস্কৃতিক পর্বে শিল্পীরা নজরুলের গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। শুরুতে পরিবেশিত হয় ‘কারার ঐ লৌহ কপাট’। আবৃত্তি করেন নূরে জাকিয়া সুলতানা মিম এবং গান পরিবেশন করেন কুতুব উদ্দিন বিশ্বাস, নাসিমা ফেরদৌসী, আমিনুল ইসলাম লাভলু, ইমানা ফিহা প্রমুখ।
অনুষ্ঠানে প্রফেসর ড. মুস্তাফিজুর রহমানকে সভাপতি ও দেওয়ান মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক করে ‘অগ্নিবীণা’র ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিভিন্ন পদে নির্বাচিত হন আতাহার রহমান, নজরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট আফরোজা বেগম, কুতুব উদ্দিন বিশ্বাস, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাবু, জাকিয়া সুলতানা মিম, আমিনুল ইসলাম লাভলু, ইলিয়াস শরীফসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd