• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

ব্রাদার টিটোস হোম আঙিনায় চারুকারুর ক্যানভাস

Reporter Name / ১৮০ Time View
Update : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সংবাদ বিজ্ঞপ্তি।
মিঠে শীতের অঘ্রাণে ডুবে থাকা অপরাহ্ণের উঠোনটা হয়ে উঠেছে ঠিক যেন চারু কারুর এক ক্যানভাস। ধানের গোলাঘর, গরুরগাড়ি, রঙিন কচ্ছপ ও রিকশাসহসহ রকমারি সব ক্রাফটসগুলো দীপ্তি ছড়াচ্ছে শিল্পের নান্দনিকতার। ফেলে দেওয়া নারিকেলের ছোবড়া, কার্টন, আইসক্রিমের কাঠি ও কাগজ কেটে শৈল্পিক সব শোপিস বানিয়েছে ব্রাদার টিটোস হোমে অধ্যয়নরত কঁচিকঁাচারা। আর তাদের তৈরি এসব হস্তশিল্পগুলোর একেকটিতে ফুটে উঠেছে- শিশুমনের কল্পনা, নিষ্ঠা পরিশ্রমের অসাধারণ এক সমন্বয় ও সাধনা।
শনিবার যশোর শহরের লালদিঘি পাড়ে শিশুদের স্কুল ব্রাদার টিটোস হোমে অনুষ্ঠিত হয় ‘বিটিএইচ হ্যান্ডিক্রাফটস এঙ্িিবিশন-২০২৫’। প্রদর্শনীতে ২৮ স্টলে স্থান পায় অভিভাবক এবং বিটিএইচে পড়–য়াদের নিজ হাতে তৈরি করা অজস্র রকমের হস্তশিল্প।
প্রদর্শনীতে দেখা যায়, স্কুলটিতে পড়–য়া শিশু ও তাদের অভিভাবকেরা মাশরুম গড়েছে ‘ক্লে’ দিয়ে। পাটের সুতা দিয়ে তৈরি করেছে কেউ কেউ দৃষ্টিনন্দন ওয়াল শোপিস। আর আইসক্রিমের কাঠি দিয়ে বানিয়েছে গরুর গাড়ি। কেউবা আবার সুতা দিয়ে তৈরি করেছে রিকশা ও সুদৃশ্য বোতল।
এদিনের এই প্রদর্শনীতে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে অংশগ্রহণকারীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন। বিটিএইচ শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে তৈরি চৌদ্দটি টি-শার্ট নিলামে স্থান পায়। সর্বনিম্ন একশ’ এবং সর্বোচ্চ আট হাজার টাকা মূল্যে টি-শার্টগুলো বিক্রি হয়। নিলাম থেকে একত্রিশ হাজার পঞ্চাশ টাকা সংগ্রহ।
স্কুল সূত্র জানায়, প্রতিবছরের মতো এবারও নিলাম থেকে অর্জিত টাকা দিয়ে শীতের মোজা, হাতমোজা ও কানটুপি কেনা হবে। আর সেগুলো বিতরণ করা হবে শ্রমজীবী ও সাধারণ মানুষদের মধ্যে।
প্রদর্শনীতে তিনটি পুরস্কার দেওয়া হয়। এ বছর বেস্ট ক্রিয়েটিভিটি (গার্ডিয়ান) অ্যাওয়ার্ড জিতেছেন- বিটিএইচ কেজি শ্রেণির আয়েশা নাজিফার মা। বেস্ট ক্রিয়েটিভিটি (স্টুডেন্ট) অ্যাওয়ার্ড জিতেছে বিটিএইচ কেজি শ্রেণির রিসলিয়া রাবাব। বেস্ট স্টল পুরস্কার জিতেছে বিটিএইচ নার্সারি শ্রেণির জারিফ ও জিসানের মা। বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী মাসুদ পারভেজ, সাংবাদিক শিকদার খালিদ ও সালমান হাসান রাজিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd