• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

চৌগাছায় সহকারী শিক্ষককে মারধর: টিইও ও সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ

Reporter Name / ১৯৬ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

চৌগাছায় উপজেলা শিক্ষা অফিসার (টিইও) ও এক সাংবাদিকের ইন্ধনে সহকারী শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী কুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সোহেল আক্তার (২৯) সোমবার (২৫ আগস্ট) প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে দোষীদের শাস্তি ও নিজের জীবনের নিরাপত্তা দাবি করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান,গত ১৯ আগস্ট দুপুরে উপজেলা পরিষদের গেটের সামনে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে। এ সময় হামলাকারীরা বলে, “তুই টিইও মুস্তাকের বিরুদ্ধে কথা বলিস, সাংবাদিক আজিজ ভাইয়ের বিরোধিতা করিস।” তারা ডান চোখের উপরে আঘাত করে গুরুতর জখমও করে।

অভিযোগে উল্লেখ করা হয়, রক্তাক্ত অবস্থায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আশ্রয় নিলে সেখানে উপস্থিত সাংবাদিক আজিজুর রহমান ও টিইও মোস্তাফিজুর রহমানের সামনেই আবারও লাঞ্ছিত হন। সাংবাদিক আজিজুর রহমান তাকে লাথি ও থাপ্পড় মারলেও টিইও নির্বিকার থাকেন এবং পরে সিসি ক্যামেরার ফুটেজ গোপন করার চেষ্টা করেন বলে অভিযোগ করেন শিক্ষক সোহেল।

সংবাদ সম্মেলনে তিনি প্রশ্ন তোলেনএকজন সাংবাদিক কি প্রজাতন্ত্রের কর্মচারীকে শারীরিকভাবে হেনস্তা করতে পারেন?টিইও কি প্রমাণ নষ্ট করতে পারেন?একজন শিক্ষককে তার সামনে মারধর করা হলেও তিনি নিশ্চুপ থাকলেন কেন?এসময় তিনি দোষীদের আইনের আওতায় এনে শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে অভিযোগ একসময় হয়েছিল, তবে তদন্তে প্রমাণিত হয়নি। সাংবাদিক আজিজুর রহমানের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, “সব সাংবাদিকের সাথে পরিচয় আছে, তবে আজিজুর রহমানের সাথে কথা হয় বেশি।”

চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন। সাংবাদিক আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd