• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে চোরাই ব্যাটারি চালিত রিকসাসহ তিনজন আটক 

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

যশোরে চোরাই ব্যাটারি চালিত রিকসাসহ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। গত রোববার সন্ধ্যায়  যশোর শহরের শংকরপুর যশোর কলেজের মেইন গেটের সামনের একটি রিকসা গ্যারেজে।

কোতয়ালি থানায় এসআই অনুপ কুমার মন্ডল জানিয়েছেন,  রোববার সন্ধ্যার দিকে জানতে পারেন এলাকার লোকজন যশোর কলেজের গেটের সামনে সেলিমের রিকসা গ্যারেজের ভেতরে কিছু লোকজন একটি চোরাই রিকসা সন্দেহে তিনজনকে আটক করেছে। সংবাদ পেয়ে তিনি সেখানে গিয়ে তিনজনকে হেফাজতে নেন।

এরা হলো, ওই এলাকার মৃত জামালের ছেলে সেলিম বিশ্বাস (২৮) ও সুমন বিশ্বাস (৪০) এবং পালবাড়ি মোড় ঘোষপাড়ার মৃত জাহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান জনি (৪০)। পরে তাদের কাছ থেকে একটি ব্যাটারি চালিত রিকসা জব্দ করা হয়। স্থানীয় লোকজনের সামনে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা চোরাই রিকসা বলে স্বীকার করে। রিকসাটির মূল্য ৫০ হাজার টাকা। পরে তাদের থানায় নেয়া হয়। এবং মামলা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd