• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে যশোরে নানা কর্মসূচি

Reporter Name / ৬৭৪ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে যশোরে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

রবিবার সকালে সিভিল সার্জন অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং বাস্তবায়ন করে সিভিল সার্জন অফিস, যশোর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. কামরুল হাসান বলেন, জন্মের প্রথম ছয় মাস কেবলমাত্র মাতৃদুগ্ধই শিশুর জন্য যথেষ্ট। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি পরিবারকে মাতৃদুগ্ধ খাওয়ানোর বিষয়ে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের প্রতিনিধি বলেন, কর্মক্ষেত্র ও সামাজিক পর্যায়ে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবেশ তৈরি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মায়েদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করা জরুরি।

এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন। কর্মসূচিতে মাতৃদুগ্ধের উপকারিতা বিষয়ে আলোচনা, প্রশ্নোত্তর পর্ব এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd