• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে ‘পাবলিক প্রকিউরমেন্ট রুলস–২০২৫’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১৭১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাবলিক প্রকিউরমেন্ট রুলস বিষয়ে শিক্ষক ও নবম গ্রেড তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালাটির আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। তিনি প্রশাসনিক ও আর্থিক নথি উপস্থাপনায় বিদ্যমান অসঙ্গতির কথা তুলে ধরে প্রয়োজনীয় কাগজপত্রসহ সঠিকভাবে ফাইল প্রস্তুত করার আহ্বান জানান। নথি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ একজন শিক্ষকের দক্ষতা বাড়াতে ও সু-নাগরিক গঠনে সহায়তা করে।
কর্মশালায় কি-নোট বক্তা হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির অধীন বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পরিচালক (উপসচিব) ও জাতীয় প্রকিউরমেন্ট প্রশিক্ষক শাহ ইয়ামিন উল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি ২৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর মূল পরিবর্তন, লক্ষ্য ও বৈশিষ্ট্য তুলে ধরেন। সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, সুশাসন, দক্ষতা ও প্রতিযোগিতা নিশ্চিত করতে নতুন বিধানগুলোর প্রয়োগ বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. এ. এম. স্বরাজের সভাপতিত্বে কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ মনোনীত প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. কে. এম. আনিসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd