• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কাশিমপুরকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উপশহর

Reporter Name / ২৩২ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কাশিমপুর ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে উপশহর ইউনিয়ন। বৃহস্পতিবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হাই ভোল্টেজ ম্যাচে বিদেশি খেলোয়াড় জুনিয়র বুয়েটিং, বেইলজামা ও সিদ্দিক গোল তিনটি করেন।
প্রথমার্ধের ২৫ মিনিটে সিফাতের ক্রস থেকে বুয়েটিংয়ের গোল উপশহরকে এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে বেইলজামা ও ৬৩ মিনিটে সিদ্দিক গোল করে ব্যবধান বাড়ান। কাশিমপুর কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ধানের শীষ প্রতীক পাওয়া যশোর-৩ আসনের বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন উপশহরের জুনিয়র বুয়েটিং। পুরস্কার বিতরণ করেন জেলা ও নগর বিএনপির নেতৃবৃন্দ।
আজ শুক্রবার একই ভেন্যুতে চুড়মনকাটি ও নওয়াপাড়া ইউনিয়নের মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd