• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোরে তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল চুড়ামনকাটি ও কাশিমপুর

Reporter Name / ২২৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ২৪ :

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করেছে চুড়ামনকাটি এবং কাশিমপুর ইউনিয়ন। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়ের মধ্য দিয়ে এই দুটি দল সেমিফাইনাল নিশ্চিত করে।সদর উপজেলার লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় এবং কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় চুড়ামনকাটি বনাম লেবুতলা ইউনিয়ন।  এ খেলায় চুড়ামনকাটি ইউনিয়ন ২- ০ গোল জয় লাভ করে। বিজয়ী দলের পক্ষে জিসান গোল দুটি করেন। খেলার ১১ এবং ৪৩ মিনিটে তিনি দলের পক্ষে জয় সূচক গোল দুটি করেন। এ খেলায় চুড়ামনকাটির জয়ের নায়ক সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।

অপরদিকে কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত অপর একটি খেলায় মুখোমুখি চাঁচড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় কাশিপুর ১-০ গোলে জয় লাভ করে। খেলার ১০ মিনিটে দলের পক্ষে জয় সূচক গোলটি করেন মঈন। এ খেলায় চাঁচড়ার রমজান সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd