প্রজ্ঞা’র (প্রগতির জন্য জ্ঞান) পক্ষ থেকে শুভেচ্ছা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২৫ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আগামীকাল ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১১টায় “নারী অধিকার সুরক্ষায় শক্তিশালী নিবন্ধন আইন” শীর্ষক ওয়েবিনার আয়োজন করেছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (CRVS)-এর অপরিহার্য অংশ, যা নারীর শিক্ষা, স্বাস্থ্য সেবা, সামাজিক সুবিধা,এবং ন্যায়বিচারের মতো মৌলিক অধিকার নিশ্চিত করে। জন্ম নিবন্ধনের অভাবে বয়স প্রমাণ করা কঠিন হয় ফলে মেয়েরা বাল্যবিবাহের শিকার হয়। বাল্যবিবাহ নারীর উপর শারীরিক ও মানসিক সহিংসতার ঝুঁকি বাড়ায়। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মধ্যে প্রারম্ভিক মাতৃত্বকালীন স্বাস্থ্য ঝুঁকি ও মাতৃমৃত্যুর হার বেশি। নিবন্ধনহীনতা নারী পাচার ও নারীদের ঝূঁকিপূর্ণ পেশা গ্রহণেও ভূমিকা রাখে। বাংলাদেশে সম্পত্তিহীন নারীদের মধ্যে মৃত্যু নিবন্ধন হার খুবই কম। নারীর জন্ম ও মৃত্যু নিবন্ধনের অগ্রগতি উল্লেখযোগ্যহারে বাড়াতে বিদ্যমান আইন শক্তিশালীকরণ ও কার্যকর বাস্তবায়ন এখন জরুরি। এই সার্বিক বিষয়ে আলোচনা করতে ওয়েবিনারে উপস্থিত থাকবেন রাশেদা কে. চৌধূরী, নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা; মো. নজরুল ইসলাম, কান্ট্রি কো-অর্ডিনেটর, ভাইটাল স্ট্র্যাটেজিস; ড. সামিনা লুৎফা, অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মুহাম্মাদ রূহুল কুদ্দুস, বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই); নাদিরা কিরণ, কো-কনভেনর, অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স-আত্মা; রাবেয়া বেবী, স্টাফ রিপোর্টার, দৈনিক ইত্তেফাক; এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
ওয়েবিনারে আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের আয়োজন কে সাফল্যমন্ডিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে নিচের জুম লিংক এ সকাল ১১টায় প্রবেশ করার জন্য অনুরোধ করছি।
ওয়েবিনারের জুম লিংক:
https://us06web.zoom.us/j/83061438794?pwd=9PpZrZsKtntsmpLdx3BNCLeemXsZj6.1