• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি গ্রহণ যশোরে মোটরসাইকেল-চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক গুরুতর আহত যশোর অফিস  যশোর জেলা প্রাথমিকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, বাবার স্বীকৃতি চার বছর পরে! দুই কিডনি বিকল তরুণ নেতা রনিকে আল মামুন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা যশোরের অভয়নগরে বাড়তি দামে সার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা যশোরের মণিরামপুরে শিশু ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা যশোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক যশোরে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনা, যুবক ঢাকায় রেফার জুলাইয়ে হামলা-মামলা-হুমকির শিকার ৬৪ সাংবাদিক: বিএজে যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে প্রবাসীর স্ত্রী আত্মহত্যা

কালিগঞ্জে আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ১৯৩ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

কালিগঞ্জ প্রতিনিধিঃ-
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দপুর আছিয়া লুতফর প্রিপারেটরী স্কুলে বর্ণাঢ্য আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় প্রিপারেটরী স্কুলে মাঠে প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর লুতফর রহমানের সভাপতিত্বে ও জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি’র চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বক্তব্যে তিনি বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের সন্তানদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা এবং শ্রদ্ধাবোধ, জীবনে সফলতার চাবিকাঠি। নিজের স্বপ্নকে বড় করো, কঠোর পরিশ্রম করো, একদিন তোমরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে।বিশেষ অতিথর বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবু সেলিম। দারুল উলূম চৌমুহনী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আনারুল ইসলাম, কালিগঞ্জ কলেজের অধ্যাপক (অবঃ) আলহাজ্ব আজিজুর রহমান, প্রভাষক নুরুল আমিন মোড়ল, ইউপি সদস্যা লাইলী পারভীন, ম্যানেজিং কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম সরদার, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব বিশ্বাস, বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান, অভিভাবক সদস্য শ্মশান কুমার সরদার প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফারজানা শওকত, সাবেক সফল ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, সিনিঃ শিক্ষক আকবর আলী, শিক্ষক শেখ আবু হান্নান ও শিক্ষক ফেরদাউস হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানের মধ্যদিয়ে ২৯ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। মা সমাবেশে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক, সুশীল সমাজ, সাংবাদিক, ও গন্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd