• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চুড়ামনকাটির জয়, হৈবতপুর–বসুন্দিয়া ম্যাচ ড্র

Reporter Name / ১৮৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
তরিকুল ইসলাম স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের শনিবারের খেলায় একটি ম্যাচে জয় পেয়েছে চুড়ামনকাটি ইউনিয়ন। অন্যদিকে হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়নের মধ্যকার ম্যাচটি ১–১ গোলে ড্র হয়েছে। খেলাগুলো অনুষ্ঠিত হয় সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠ ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে।
কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় মুখোমুখি হয় হৈবতপুর ইউনিয়ন ও বসুন্দিয়া ইউনিয়ন। ম্যাচের ১৬ মিনিটে সাবিক হোসেনের গোলে ১–০ তে এগিয়ে যায় হৈবতপুর ইউনিয়ন। তবে ২৯ মিনিটে সাব্বিরের গোল বসুন্দিয়াকে সমতায় ফেরায়। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কেউ গোল করতে না পারায় ম্যাচটি ১–১ গোলে অমিমাংসিতভাবে শেষ হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন হৈবতপুরের শুভ সরদার। তার হাতে পুরস্কার তুলে দেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। খেলা শেষে দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, সাবেক ফুটবলার কাজী জামাল, হালিম রেজা প্রমুখ।
এদিকে কচুয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য ম্যাচে চুড়ামনকাটি ইউনিয়ন ১–০ গোলে কচুয়া ইউনিয়নকে পরাজিত করে। খেলার ৫৩ মিনিটে তারেক রহমান একমাত্র গোলটি করে দলকে জয় এনে দেন। তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা শেষে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম তার হাতে পুরস্কার তুলে দেন। এ সময় দুই দলের অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্রাইজমানিও দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা প্রমুখ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd