• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবির সিএসই বিভাগের সাথে বিডিরেনের সমঝোতা স্মারক সই

Reporter Name / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সঙ্গে বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্কের (বিডিরেন) মধ্যে সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদের উপস্থিতিতে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। যবিপ্রবির পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং বিডিরেনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরীত চুক্তিতে সই করেন।
চুক্তির মাধ্যমে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা বিডিরেনের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সুবিধা গ্রহণের সুযোগ পাবে। তারা নেটওয়ার্কিং, সার্ভার ম্যানেজমেন্ট, ডেটা সিকিউরিটি, এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ নিতে পারবে। পাশাপাশি বিডিরেন শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, প্রযুক্তি বিষয়ক কর্মশালা এবং আধুনিক ল্যাব ব্যবহারের সুযোগও প্রদান করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএসই বিভাগের সভাপতি ও সমঝোতা স্মারকের প্রধান সমন্বয়ক ড. মো. কামরুল ইসলাম, বিভাগের শিক্ষকবৃন্দ এবং বিডিরেনের বিভিন্ন শাখার কর্মকর্তারা।
বক্তারা বলেন, এই চুক্তি শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদেরকে আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর পেশাজীবনে প্রস্তুত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd