• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ও এআইএস বিভাগের নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২০৭ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ :

আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা।

সোমবার সকালে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এসিসিএ’র নেতৃত্বে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর পরিচালক ও মেঘনা ব্যাংক পিএলসি’র স্বাধীন পরিচালক মো. আলী আক্তার রিজভী, এফসিএ। তিনি হিসাববিজ্ঞানের পেশাগত গুরুত্ব ও আর্থিক স্বচ্ছতা রক্ষায় এর ভূমিকা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক তরুণ সেন এবং মেঘনা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক দেবাশীষ পাল।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd