• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

প্রথম দিনে শার্শার সাথে জয় পেয়েছে যশোর সদর যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু 

Reporter Name / ২৮৮ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

 আহবান নিউজ:
বর্ণাঢ্য আয়োজনে যশোরে শুরু হলো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় দারুণ জয় পেয়েছে সদর উপজেলা দল। স্থানীয় শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় সদর দল ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে শার্শা উপজেলা দলকে। খেলায় সদর উপজেলা দলের বিদেশী খেলোয়াড় বুয়েটিন একাই করেন ৩ টি গোল। তিনি গোল ৩ টি করেন ম্যাচের ২৭, ৪২ ও ৪৮ মিনিটে। খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার পান হ্যাটট্রিক করা খেলোয়াড় বুলেটিন। টুর্নামেন্টে ২টি গ্রুপে ৮টি দল অংশ নিচ্ছে। ক গ্রুপের আছে-শার্শা, কেশবপুর, মনিরামপুর ও ঝিকরগাছা। খ গ্রুপের দল-সদর, চৌগাছা, অভয়নগর ও বাঘারপাড়া। জেলা প্রশাসনের আয়োজনে হচ্ছে এ টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। খেলা শুরুর আগে বেলুন ও ফেসটুন উড়িয়ে টুর্নামেন্টর উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) ফিরোজ শাহ। পরে শান্তি প্রতিক কবুতর অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করা হয়। সভাপত্বি ও স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আবুল বাশার, লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মাহতাব নাসির পলাশ, এনসিপি নেতা মনিরুজ্জামান আজাদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও ছাত্র প্রতিনিধি রাশেদ খান। চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি ২ লাখ টাকা, রানার্স আপ দলের প্রাইজমানি দেয়া হবে দেড় লাখ টাকা। ম্যান অব দ্যা ম্যাচের প্রাইজমানি ৫ হাজার টাকা, ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়কে প্রাইজমানি দেয়া হবে ২০ হাজার টাকা। আগামী ২০ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট।
আজকের খেলা ঃ মণিরামপুর বনাম বাঘারপাড়া উপজেলা দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd