• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

বেনাপোল হয়ে ভারতে গেল নড়াইলের ১৭২ জন তীর্থযাত্রী

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

আহবান নিউজ:
যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে নড়াইল জেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী ১৭২ জন তীর্থযাত্রী ধর্মীয় তীর্থযাত্রার উদ্দেশ্যে ভারতে গেছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে আনুষ্ঠানিকভাবে ভারতে প্রবেশ করেন।
তীর্থযাত্রী দলের নেতৃত্ব দেন চরখালী গ্রামের শান্ত মহারাজের পুত্র সর মহারাজ (পাসপোর্ট নং: A01896557)। তাঁর নেতৃত্বে নড়াইল জেলার বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। তারা ভারতের গয়া, বুদ্ধগয়া, আগ্রা, মথুরা ও বৃন্দাবনসহ বিভিন্ন ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনের পরিকল্পনা করেছেন।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তীর্থযাত্রীদের প্রয়োজনীয় কাগজপত্র ও পরিচয় যাচাইয়ের পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তারা নিরাপদে ভারতে প্রবেশ করেন।
জানা গেছে, তীর্থযাত্রীরা পূণ্যস্নান ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে প্রায় ১৫ থেকে ২০ দিন পর দেশে ফিরবেন।
প্রতি বছর বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক হিন্দু ধর্মাবলম্বী প্রতিবেশী দেশ ভারতে তীর্থযাত্রায় যান। ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধনের প্রতীক হিসেবে এ যাত্রা তারই ধারাবাহিকতা বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd