• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক  শাহারুলকে পুলিশে সোপর্দ করলো জনতা

Reporter Name / ২১০ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছেন জনতা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।

এদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহারুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক বলেন, তারা হঠাৎ খবর পান শিশু মেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহারুল ইসলাম নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব  বলেন, শেরেবাংলা নগর থানা থেকে শাহারুল ইসলামের বিষয়টি আমাদের জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বুধবার যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শাহারুলকে ওই মামলাতেও গ্রেফতার দেখানো হতে পারে। তাছাড়া শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যশোর ছেড়ে পালিয়ে যান শাহারুল ইসলাম। দীর্ঘদিন পর তিনি ফেসবুকে সরব হন এবং লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে নানা বক্তব্য দিতেন।

শাহারুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজেও দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন।

 এদিকে সর্বশেষ খবরে জানা যায় আটক আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd