• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যশোর নীলগঞ্জ সাহাপাড়ায় নারী সমাবেশে নার্গিস বেগম: নির্ধারিত সময়েই নির্বাচন হবে

Reporter Name / ৭৯২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

স্টাফ রিপোর্টার :
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,সরকার ঘোষিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। যাদের জনগণের সাথে সম্পৃক্ততা ও নিবন্ধন নেই, তারাই নির্বাচনের বিরুদ্ধে হুংকার দিচ্ছে।
সোমবার যশোর নীলগঞ্জ সাহাপাড়ায় নগর মহিলা দলের ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “ভোট ছাড়া সরকার হয় না, জনগণের মতামতের প্রতিফলনও হয় না। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনা বন্দুকের নল ঠেকিয়ে জনগণকে অন্ধকারে বন্দি করে রেখেছিল।” তিনি দাবি করেন, বিএনপি সরকার নারীদের উন্নয়ন ও সুরক্ষার পথপ্রদর্শক ছিল এবং ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে নারী উন্নয়নে কাজ করবে।
সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফেরদৌসী বেগমসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন ডা. সানজিদা সোনিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd