• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে ‘ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোসকপি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ২০৩ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও শিক্ষকদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ (এসইএম) বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোসকপি: আধুনিক গবেষণায় প্রয়োগ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে জিনোম সেন্টারের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,“এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষ করে তোলে। যবিপ্রবির গবেষণাকে আরও এগিয়ে নিতে গবেষণাগার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং জিনোম সেন্টারের উপ-পরিচালক ড. মোঃ আলাউদ্দিন।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও জিনোম সেন্টারের ল্যাব টেকনিশিয়ান দিপঙ্কর চক্রবর্তী। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন জিনোম সেন্টারের সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ আলী আহসান সেতু ও পিএ মাসুদুর রহমান।
কর্মশালায় যবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd