• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

নতুন কুঁড়ি-২০২৫’-এ কৌতুক শাখায় শীর্ষে যশোরের সাবিক সাদত

Reporter Name / ২০৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি-২০২৫’-এর কৌতুক শাখার চূড়ান্ত বাছাই পর্বে সেরা পাঁচের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে যশোরের প্রতিযোগী সাবিক সাদত।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ টেলিভিশন ভবনে অনুষ্ঠিত সেরা-১০ প্রতিযোগীর মধ্যে থেকে সেরা-৫ বাছাই করা হয়। এ পর্বে সাবিক সাদত ৯৩.৬৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করে। ফলে সে আগামী নভেম্বরের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ‘নতুন কুঁড়ি’-এর চূড়ান্ত লড়াইয়ে অংশ নেবে।
যশোর শিল্পকলা একাডেমিতে (খুলনা-২ অঞ্চল) অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পর্বে ‘ইয়েস কার্ড’ পাওয়ার মাধ্যমে সাবিকের ‘নতুন কুঁড়ি’ যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিভাগীয় পর্বের একমাত্র প্রতিযোগী হিসেবে সে চূড়ান্ত বাছাইয়ে অংশ নেওয়ার সুযোগ পায়। সেখান থেকে প্রথমে সেরা-১০ এবং সবশেষে সেরা-৫ এ জায়গা করে নেয় সে।
সাবিক সাদত দৈনিক লোকসমাজ পত্রিকার চিফ রিপোর্টার হাবিবুর রহমান রিপন ও শারমিন আক্তার শিউলীর একমাত্র সন্তান। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা গর্বিত। সাবিক ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে সবার কাছে দোয়া চেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd