• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শিক্ষকতা ও সাংবাদিকতায় যুক্তদের নিয়ে যশোরে ‘টিচার্স জার্নালিস্ট এসোসিয়েশন’ গঠন: ইলিয়াস আহ্বায়ক, সোহেল সদস্য সচিব ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি- ৯৫ ও এইচএসসি-৯৭ ব্যাচের ঈদ আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্যঝুঁকি এবং করণীয়: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনার আয়োজন যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক

যশোরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন  বিএনপি দেশ পালানোর রাজনীতি করে না: ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস 

Reporter Name / ১৩৭ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
বিএনপি দেশ থেকে পালানো লাগে এমন রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। তিনি বলেন, বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা হাজারোও নির্যাতন নিপীড়নেও দল কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আজ সোমবার বিকালে যশোর শহরের টাউনহল ময়দানে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এই মন্তব্য করেন।
জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে সমাবেশে নার্গিস বেগম আরো বলেন, বিএনপির অন্তর্নিহিত শক্তি জাতীয়তাবাদী শক্তি। তৃর্ণমূলের শক্তি। গণঅভ্যুস্থানের মাধ্যমে আমরা গণতন্ত্রের প্রাথমিক স্তরে ধাপ করেছি। আগামিতে এই গণতন্ত্রকে স্থায়ী করবার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচনের দরকার। হাজারোও ত্যাগের বিনিময়ে দেশ নির্বাচনের দিকে যাচ্ছে; সেই নির্বাচনের ট্রানে জনগণ উঠে গেছে। এই নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে বিজয় নিশ্চিত করে রক্তের মূল্য পরিশোধ করতে হবে। যাদের প্রতি আমাদের এই রক্তের ঋণ; সেই ঋণ পরিশোধের জন্য আগামী নির্বাচনে আমাদের বিজয় হতেই হবে।’
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম আরিফ, মোহাম্মদ ইমদাদুল হক প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মনিহার বাসস্ট্যান্ড এলাকায় যেয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd