• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যশোর-১ আসনে ব্যপক গনসংযোগ নুরুজ্জামান লিটনের

Reporter Name / ১৯৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আহবান নিউজ :
বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের শার্শা উপজেলায় কায়বা ইউনিয়নে সাধারণ জনগণের মাঝে ৩১ দফা বার্তা পৌঁছে দিতে ধানের শীষের পক্ষে ব্যপক গনসংযোগ করেছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নুরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে গনসংযোগ শেষে বিএনপির এক সমাবেশে বক্তব্য রাখেন,শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মজিদ ও রুহুল আমিন।
এছাড়া বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, ৭ নং কাইবা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, সহ-সভাপতি মজিবর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন, ৪ নং বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান খোকন, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ জোহা সেলিম, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক মীর আলম, রিপন ও রবিউল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর ফারুক ও সদস্য আলমগীর উপস্থিত ছিলেন।
এছাড়া শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফুর রহমান আরিফসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd