• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের যশোরে মাদকাসক্ত আসামির ডোপ টেস্টের খরচ দেবে কে? যশোর সীমান্তে ১১ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোর জেলা পুলিশের সাত কর্মকর্তাকে বদলি,  যশোর বিএনপি সমর্থকের বাড়িতে গভীর রাতে বোমা বিস্ফোরণ যশোরের অভয়নগরে স্কুল শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যশোরে ডিবির পৃথক অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ আটক ৪ মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড যশোর-বেনাপোল ও দর্শনা রুটে প্রভাতী এক্সপ্রেস চালুর দাবি ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে ছাত্রশক্তির লিফলেট বিতরণ

যবিপ্রবিতে সাংবাদিক শিহাবকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার

Reporter Name / ৭৯৫ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

যবিপ্রবিতে সাংবাদিক শিহাবকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্ক
যবিপ্রবি অফিস:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২২ সালের ১৬ অক্টোবর সাংবাদিক শিহাব উদ্দিন সরকারকে মারধরের ঘটনায় চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হল থেকে বহিষ্কার ও ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ১০৮তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
হল থেকে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আকিব ইবনে সাঈদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম বাহার ও নুর আলম এবং একই বিভাগের স্নাতকোত্তর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌমিক।
উল্লেখ্য, ২০২২ সালের ১৬ অক্টোবর রাতে যবিপ্রবির শহীদ মসিয়ূর রহমান হলে শাখা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ও সাধারণ সম্পাদক তানভীর ফয়সালের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত কয়েকজন আহত হন। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে করতে গেলে যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্য শিহাব উদ্দিন সরকারের মুঠোফোন ছিনিয়ে নেয় এবং প্রায় অর্ধশত ছাত্রলীগ কর্মী হামলা চালায়। হামলায় গুরুতর আহত হন সাংবাদিক শিহাব উদ্দিন সরকার এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী সাংবাদিক বিচার চেয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট অভিযোগ দিলে তদন্ত কমিটি গঠন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd