• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

যশোর -৩ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী এবিএম আশিকুর রহমান

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :
যশোর সদর – ৩ আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ ট্রাক মার্কা থেকে মনোনয়ন প্রত্যাশী হিসাবে বাংলাদেশ গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভূমি ও ত্রাণ বিষয়ক সহ সম্পাদক এবিএম আশিকুর রহমান ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। রাজধানীর পল্টনে আল রাজি কমপ্লেক্সে দলীয় অস্থায়ী কার্যালয়ে দলটির সভাপতি ভিপি নুরুল হক নুর এর নিকট তিনি মনোনয়নপত্র জমা দেন। এই সময়ে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের মুখপাত্র ও সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান,গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুরুল মোরশেদ পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ হোসেন পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও গণঅধিকার পরিষদের টেকসই উন্নয়ন বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান সুমন।
যশোর জেলার কৃতি সন্তান ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল সহ মনোনয়ন ফরম গ্রহণ ও জমাদনের সময় যশোর জেলার গনঅধিকার পরিষদ, যুবঅধিকার পরিষদ, ছাত্রঅধিকার পরিষদ, পেশাজীবী অধিকার পরিষদ এর তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন প্রত্যাশী এবিএম আশিকুর রহমান বলেন যশোর – ৩ আসনের জনগণের ভালোবাসা ও দোয়াই আমি সামনের পথে এগিয়ে যেতে চাই। তরুণ প্রজন্মের শক্তি এবং গণঅধিকার পরিষদের হাত ধরে যশোর সদর ৩ আসনের তথা ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে সারা বাংলাদেশের রোল মডেল হিসেবে গড়ে তুলতে চাই।
তিনি যশোর ৩ আসনের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেন এবং গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd