• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত সাংবাদিক শেখ আব্দুল্লাহ হুসাইনের ভাইয়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক নদীতে গোসল করতে নেমে চৌগাছায় শিশুর মৃত্যু মুক্তেশ্বরী নদী দখলমুক্ত ও পুনরুদ্ধারের দাবিতে স্মারকলিপি ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ সাংবাদিক সুনীল ঘোষের মাতৃবিয়োগে জেইউজের শোক সাংবাদিক সুনীল ঘোষের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব যশোরের শোক যশোর বাঘারপাড়ায় ২৪টি ককটেল সদৃশ বস্তু নিষ্ক্রিয় করল এটিইউ বোম্ব ডিসপোজাল টিম যশোরে বোমা হামলা মামলায় যুবলীগ কর্মী আটক যশোর বেনাপোলে নাসির উদ্দিন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা

হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নিবে দেশের জনগণ –  নিজামদ্দিন অমিত,

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

জাগপা’র ৭ দফা দাবিতে খুলনা সোনাডাঙ্গা এলাকায় বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিক্ষোভ মিছিল শেষে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্যে,
জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য,খুলনা বিভাগীয় প্রধান সমন্বয় নিজামদ্দিন অমিত বলেছেন,
দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও তখন অবৈধ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না। কথাবার্তা পরিষ্কার, হিন্দুস্তান নয় সিদ্ধান্ত নিবে দেশের জনগণ।
আজ শুক্রবার বিকাল ৪ টায় জাগপার খুলনা বিভাগীয় বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

অমিত বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারে রাজি ছিল না পরে আন্দোলন করেছে। এখন পিআর পদ্ধতিতে রাজি না পরে ঠিকই বিএনপি পিআর নিয়ে আন্দোলন করবে। এই বিএনপি গণভোটেও রাজি ছিল না, এখন রাজি হয়েছে। জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজন করলে, গ্রামের মানুষের একাধিক প্রশ্ন, পরে উত্তর দিতে সময় লাগবে। সময়মত ভোট শেষ হবে না। তাই গণভোট জাতীয় নির্বাচনের পূর্বে ডিসেম্বর মাসের মধ্যে হতে হবে।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে অমিত বলেন, দেরিতে হলেও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, আপনাদের ধন্যবাদ। একই সাথে জাতীয় পার্টি এবং ১৪ দলের বিচার শুরু করেন, তাদের কার্যক্রম নিষিদ্ধ করেন। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেন। আগামী জাতীয় নির্বাচন লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতিতে, ভারতের প্রভাবমুক্ত হতে হবে।

জাগপার ৭ দফা দাবি নিয়ে ঢাকাসহ দেশের মোট ৮ বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd