• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
যশোর অভয়নগরে মেম্বারকে হত্যাচেষ্টা: তিন আসামির কারাদণ্ড,খালাস ৪ যশোরের আসিফ সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ হবিগঞ্জে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল যশোর-৪ আসনের এমপি গোলাম রসুলের বাসভবনে হামলার ঘটনায় প্রশাসনের উদ্যোগে সমাধান যশোরে ৯০ পিস ইয়াবাসহ আটক ২ যশোর বোর্ডে এইচএসসির চার বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ২ হাজার ৪৪৫, বহিষ্কার ২ শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে ২১ দিনের ছুটি যশোরে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, মহাসড়ক অবরোধে বিক্ষোভ; একজন পুলিশ হেফাজতে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় ঘরজামাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

যশোরে তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তি উদযাপন

Reporter Name / ২১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

আহবান প্রতিবেদক :

তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)এর প্রধান নির্বাহী আবু মুসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তরঙ্গ শিল্পীগোষ্ঠী, যশোর-এর চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের পরিচালক রিফাত আহমেদ হিমেল এবং সার্বিক পরিচালনায় ছিলেন শিল্পী রোকনুজ্জামান।

প্রধান অতিথি সুজন সরকার বলেন,“সুস্থ সংস্কৃতির বিকাশে তরঙ্গ শিল্পীগোষ্ঠী প্রতিষ্ঠালগ্ন থেকেই একটি বৃহৎ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে তাদের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”

আবু মুসা তার বক্তব্যে বলেন, “২৪ পরবর্তী সময়ে স্বৈরাচার বিদায় নিলেও কালচারাল ফ্যাসিস্ট এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করতে এবং তরুণ সমাজকে গড়ে তুলতে হলে সাংস্কৃতিক বিপ্লবের কোনো বিকল্প নেই।”

শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান আমদ ইব্রাহিম শামীম তরঙ্গ শিল্পীগোষ্ঠীর ২৫ বছর পূর্তিতে সকল শুভানুধ্যায়ীকে অভিনন্দন জানান এবং আগামী দি

নের পথচলায় সবাইকে সংগঠনের পাশে থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd