• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়ার দৌড় দেখতে গিয়ে নিখোঁজ ১০৬ বছরের বৃদ্ধ, পরিবারের আহাজারি প্রেসক্লাব যশোরে শহিদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনের উদ্বোধন ভবদহে টিআরএম বাস্তবায়নের দাবিতে যশোরে কৃষক-জনতার অবস্থান কর্মসূচি দেশের আট বিভাগেই আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর যশোরে প্রেমেরে প্রস্তাবে রাজি না হওয়ায় এক ছাত্রীকে ছুরিকাঘাত যশোরে আদালত থেকে কারাগারে পাঠানো হলো আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিলনকে খুলনায় দুই বিদেশি পিস্তলসহ ‘বি কোম্পানির’ তিন সন্ত্রাসী গ্রেফতার যশোরে ডিবির তিন অভিযানে ২৮০ পিস ইয়াবাসহ আটক ৫ যশোরে চুরির অভিযোগে গণপিটুনির শিকার যুবক,  যশোর চৌগাছায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

এমপিওভুক্ত প্রভাষক একাই তিন চাকরি করেন

Reporter Name / ১৭০ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

আহ্বান ডেক্স :

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক একই সঙ্গে একাধিক পদে বা লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে প্রভাষক ও চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কৃষি বিভাগের প্রধান হিসেবে একসঙ্গে চাকরি করে আসছেন নাহিদ পারভেজ।
জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক একই সঙ্গে একাধিক পদে বা লাভজনক কোনো পদে থাকতে পারবেন না। তবে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে প্রভাষক ও চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের কৃষি বিভাগের প্রধান হিসেবে একসঙ্গে চাকরি করে আসছেন নাহিদ পারভেজ।অভিযোগের বিষয়ে নাহিদ পারভেজ বলেন, ‘এখানে দোষের কিছু তো আমি দেখছি না। আমি আমার যোগ্যতা অনুযায়ী একটা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চাকরি করছি। এসব নিয়ে লেখোলেখি করার কী আছে।

শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘ওই প্রভাষক অন্য কোথাও চাকরি করেন কি না, সেটা আমার জানা নেই। এ বিষয়ে আমাকে কেউ কখনো জানায়নি।

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডেপুটি রেজিস্ট্রার নাফিউল ইসলাম জোর্য়াদ্দার বলেন, ‘নাহিদ পারভেজ আমাদের প্রতিষ্ঠানের কৃষি অনুষদের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ওই বিভাগে নিয়মিত ক্লাস নেন।’

এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, ‘এক ব্যক্তি একই সঙ্গে দুটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে পারেন না। ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

 

 

সূত্র :দ/শ/ড/ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd